খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা শহিদ এস এম এ রবের ২৫তম শাহাদাৎবার্ষিকী আজ ।
২০০০ সালের ১১ আগস্ট এস এম এ রব নগরীর সোনাডাঙ্গাস্থ নিজ বাড়ির সামনে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন।
এ উপলক্ষে মরহুমের পরিবার, শহিদ এস এম এ রব স্মৃতি পরিষদ, বৃহত্তর নোয়াখালী সমাজ কল্যাণ সমিতি ও চট্টগ্রাম বিভাগীয় জনকল্যাণ সমিতির পক্ষ থেকে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার দুপুর ১২টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত এবং দোয়া ও মিলাদ মাহফিল।