/ খুলনার খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মিলন

খুলনার খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মিলন

খুলনার ঐতিহ্যবাহী খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক খুলনা গেজেটের চীফ রিপোর্টার ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয়ের অফিস কক্ষে নব গঠিত কমিটির পরিচিতি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোছাঃ রুশিয়া খানম, সদস্য-সচিব ও প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, সদস্য মোছাঃ আমেনা খাতুন, মোঃ জসিম উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, সালমা খানম ও মারজানা আফরোজ।

নব গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবিনা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।