/ সুস্থতার জন্য দোয়া কামনা, সাংবাদিক অধ্যাপক আবুল বাসার হাসপাতালে ভর্তি

সুস্থতার জন্য দোয়া কামনা, সাংবাদিক অধ্যাপক আবুল বাসার হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার অধ্যাপক মো. আবুল বাসার ভোকাল কর্ডে (স্বরযন্ত্রে) সংক্রমণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি খুলনায় চিকিৎসাধীন ছিলেন।
সাংবাদিক আবুল বাসারের অসুস্থতার খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
অধ্যাপক ও সাংবাদিক মো. আবুল বাসার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহসম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের সাবেক বার্তা সম্পাদক এবং বি.এল. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।