খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আগামী ১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিকেল ৩টায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান মুন্না এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং কার্যপরিধি সম্প্রসারণের লক্ষ্যে খুলনায় কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত সদস্য ফরম বিতরণ করা হবে। আগ্রহী সংবাদকর্মীরা ওইদিন রাতের মধ্যে সাধারণ সম্পাদকের নিকট থেকে সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন বলে সভায় জানানো হয়।
সভায় বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজীর, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য বিমল সাহা এবং এস এম মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।