/ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার বিতরণ করে সামাজিক দৃষ্টান্ত স্থাপন করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ’মানবসেবা সামাজিক সংগঠন কচুয়া’।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার কচুয়া গ্রামের মোঃ সেতাব খান বাড়ী থেকে এ কর্মসূচি শুরু করে কচুয়া ও লতাবুনিয়া গ্রামের ১২০ টি অসহায়, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মানবসেবা সামাজিক সংগঠন কচুয়া সংগঠনের সদস্যরা এলাকায় বিভিন্ন স্থানে সুবিধাভোগী পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়।

সংগঠনের পরিচালক মো.আরিফ সিকদার বলেন, মানবসেবা সামাজিক সংগঠন কচুয়া একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজ সেবামূলক সংগঠন। এলাকার সাধারণ জনগণের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও উদ্দেশ্য আমাদের।