আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসী এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং জামাল মোড়লের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু ও মোঃ কামরুল ইসলাম কামু, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আঃ বক্কার ও মোঃ আজমল হোসেনসহ অনেকে।
সভা শেষে সকল ভাষা সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-খবর ঃ বিজ্ঞপ্তির।