দৌলতপুরে বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনী প্রচারকালে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, আমার প্রতিপক্ষ জামায়াত পায়ে পাড়া দিয়ে গোলমাল করার চেষ্টা করছে। তবে দৌলতপুরের সার্বিক পরিবেশ মোটামুটি ভালো বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জামায়াত ইসলাম পায়ে পাড়া দিয়ে নিজেরা গোলমাল করে উল্টো আমার বিরুদ্ধে দরখাস্ত দিয়েছে, আমার লোকজন নাকি ওদের সঙ্গে গোলমাল করেছে। ওরা (জামায়াত ইসলাম) বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারপরও আমার নেতা-কর্মীরা ভদ্রভাবে দৌলতপুরের প্রতিটি এলাকায় ও পাড়ায় পাড়ায় ভোট চেয়ে বেড়োচ্ছে। দৌলতপুরের আইন শৃঙ্খলা অবস্থা ভাল উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠভাবে হবে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। বিএনপি দলীয় প্রার্থী বাচ্চু মোল্লা দৌলতপুর বিএনপি’র ঘাটি তাই নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন। গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ফিলিপনগর ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে জামায়াতের কর্মকান্ড সম্পর্কে এ কথা বলেন। নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, ফিলিপনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদুর রহমানসহ বিএনপি দলীয় নেতা-কর্মীরা ।