নিজস্ব সংবাদদাতা,আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে এমপি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট নিরসনে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রোমোটিং ক্লাইমেট রেজিলেন্ট ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ এবং ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে ও রূপান্তরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-৩ আসনে নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। পিসিআর ওয়াস প্রজেক্ট রূপান্তরের ইমরান হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ওয়াটার এইড বাংলাদেশের পলিসি এন্ড এ্যাডভোকেসী লীডার মোঃ ফয়েজউদ্দীন আহম্মেদ, রূপান্তরের জলবায়ু প্রকল্পের ডিরেক্টর মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, অফিসার ইনচার্জ শামীম খান, প্রাণী সম্পদ কর্মকর্তা আঃ সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের ডাঃ ইমরান হুসাইন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ও বড়দল ইউপি প্রশাসক আক্তার ফারুক বিল্লাহ, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল হুদা তুহিন প্রমুখ।