/ ইউনিলিভার বাংলাদেশ গ্ল্যামার লাক্স সুপারস্টাররা দৌলতপুরে

ইউনিলিভার বাংলাদেশ গ্ল্যামার লাক্স সুপারস্টাররা দৌলতপুরে

দৌলতপুর (খুলনা) সংবাদদাতা: বেলা যখন দ্বিপ্রহর ছুই ছুই, ঠিক তখনি খুলনা মহানগরীর দৌলতপুর বাজারে প্রবেশ করেন ইউনিলিভার বাংলাদেশ গ্ল্যামার লাক্স সুপারস্টার সুন্দরীগণ। এর আগে দক্ষিণাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় লাক্স তারকাদের আগমনের সংবাদে দৌলতপুর বাজার এলাকায় উৎসুক দর্শকদের ঢল নামে। এ সময় লাক্স সুপারস্টার ফাইনাল রাউন্ডের সেরা ৪ প্রতিযোগীসহ ইউনিলিভার বাংলাদেশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ সঙ্গে ছিলেন।

প্রতিযোগীরা রবিবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে দৌলতপুর বাজারের বিভিন্ন মুদি দোকান ও সুপার স্টোরের ‘লাক্স’ পণ্যের বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা দুপুর ২টার দিকে দৌলতপুর এলাকা ত্যাগ করে ফুলতলার উদ্দেশ্যে রওনা হন। দৌলতপুরে লাক্স সুপার স্টার ফাইনাল রাউন্ডের সেরা ৫ প্রতিযোগীর মধ্যে উপস্থিত ছিলেন আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে অপর লাক্স সুপারস্টার প্রতিযোগী তিস্তা পাল এই ক্যাম্পেইনে আসতে পারেননি। লাক্স সুপার স্টারদের এক পলক দেখতে ছুটে এসেছেন অনেক স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার দর্শনার্থীরা। এ সময় ফাইনাল রাউন্ডের জন্য উপস্থিত ৪ প্রতিযোগী তাদের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এখন যেহেতু প্রতিযোগিতার এই পর্যায়ে ভোটদান চলছে, তাই সবার কাছে তারা ভোট কামনা করেন। এ সময় উপস্থিত অনেক ভক্ত তাদের সাথে ছবিও তুলেন। ভোট কামনার পাশাপাশি, লাক্স পণ্যের বিক্রেতাদের হাতে প্রতিযোগীরা আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেন। দৌলতপুর বাজার এলাকায় লাক্স পণ্যের বিক্রেতা ও ব্যবসায়ীদের হাতে ১০টি গিফট হ্যাম্পার পুরস্কার দেন।

দৌলতপুর বাজারে আসা পাপিয়া আক্তার নামের এক বেসরকারি কলেজের শিক্ষক বলেন, লাক্স সুপার স্টার এই প্রোগ্রামটি আমি নিয়মিত দেখি। এখানে আমার প্রিয় প্রতিযোগীকে এক নজর দেখতে এসেছি। দূর থেকে সেলফিও তুলেছি। সকাল থেকে অপেক্ষা করাটাও সার্থক হয়েছে।

একজন মাংস ব্যবসায়ী রফিকুল ইসলামের সাথে কথা হয় তিনি বলেন, লাক্স সুন্দরীরা আসবে শুনে আমি এসেছি। আমরা তো সব সময় নায়িকাদের টিভিতে দেখি। তাই এবার একটু লাক্স সুন্দরীদের সরাসরি দেখার জন্য এসেছি। উল্লেখ্য, প্রতিভা ও গ্ল্যামারে সুপারস্টার হয়ে ওঠার জার্নির শো ‘লাক্স সুপার স্টার সিজন-১০’ প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে এবং লাক্স বাংলাদেশ এর ফেসবুক ও ইউটিউব পেজে প্রচারিত হচ্ছে।

ফাইনাল রাউন্ডের প্রতিযোগীদের মধ্যে থেকে দর্শকরা তাদের ভোটের মাধ্যমে বিজয়ী বেছে নিবেন। দৌলতপুর বাজারে লাক্স সুপারস্টার প্রতিযোগীরা মুদি দোকানদারসহ বাজার করতে আসা আগন্তুকদের সাথেও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।