/ কয়রায় ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধুর মৃত্যু

কয়রায় ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধুর মৃত্যু

কয়রা সংবাদদাতা (খুলনা): কয়রার পল্লীতে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা বৈদ্য (৪০) নামের ১ গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত লতিকা বৈদ্য কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বরুন বৈদ্যর স্ত্রী।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে ঐ গ্রামের নিরোদ রায়ের ধান ক্ষেতে এই র্দুঘটনা ঘটে। ¯’ানীয় সূত্রে জানা গেছে, নিরোদ রায় তাঁর ধান ক্ষেতে ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারের ফাঁদ পেত রাখে। ঐ ফাঁদে লতিকার মৃত্যু হয়। এর আগে শনিবার সন্ধা হতে লতিকা বৈদ্যর কোন খোজ মেলেনি। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুজি করওে তাঁর সন্ধান পায়নি। রবিবার সকালে নিরোদ রায়ের ধান ক্ষেতে লতিকার মরদেহ বিদ্যুৎস্পৃষ্ট অব¯’ায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরবর্তিতে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনা¯’লে উপ¯ি’ত হয়ে তার মৃতদেহ উদ্ধার করে । মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ শিকারী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন ওই ঘটনার সাথে জড়িত নিরোদ রায় পলাতক রয়েছে। কয়রা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) তদন্ত মোঃ শাহ আলম বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে লতিকা বৈদ্যর মরাদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যব¯’া গ্রহন করা হবে।