নিজস্ব সংবাদদাতা কালিয়া(নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় শনিবার দুপুরে মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) ও এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮) বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।এদিকে অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি তবে উদ্ধার কাজ চলছে।