কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেছেন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আমির হামজা কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযানে নামেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান।
সংসদ সদস্য আমির হামজা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কলার আড়ৎ, মুরগির দোকানসহ নিত্যপণ্যের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। একটি মুরগির দোকানে দেশি মুরগির দাম কেজিতে ৫০ টাকা বেশিতে বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। মুফতি আমির হামজা দোকানিদের রমজানে বাজার স্থিতিশীল রাখতে আহ্বান জানান।