/ কুষ্টিয়ার দৌলতপুরে ক্রসফায়ারে নিহতবাহিনী প্রধান লালচাঁদের ছেলে রুবেল গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ক্রসফায়ারে নিহতবাহিনী প্রধান লালচাঁদের ছেলে রুবেল গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া প্রতিনিধি) : কুষ্টিয়ার দৌলতপুরে ক্রসফায়ারে নিহত চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান লালচাঁদের বড় ছেলে রুবেল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চরাঞ্চলে গোলাগুলি, সন্ত্রাসী হামলা, ছিনতাই, চাঁদাবাজি, চরদখল, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদার দাবিতে রোববার দুপুরে চিলমারী চরাঞ্চলের লোকজনের ওপর সন্ত্রাসী হামলা চালায় রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ হলে ওই রাতেই ফিলিপনগর এলাকার অস্থায়ী ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দৌলতপুর থানায় সোপর্দ করে।
সন্ত্রাসী রুবেল গ্রেপ্তার হওয়ার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, চরে গোলাগুলি, সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ও মামলায় সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে তাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, র‌্যাবের অভিযানে ক্রসফায়ারে নিহত চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান লালচাঁদের বড় ছেলে রুবেল।