/ কুষ্টিয়ার দৌলতপুরে বাস অটোরিকশা সংঘর্ষে আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুরে বাস অটোরিকশা সংঘর্ষে আহত ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় কল্যানপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ২জন যাত্রী গুরুতর আহত হোন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছে, দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার আহসান আলীর ছেলে অটোরিকশা চালক অর্জুন আলী (৩১), বড়গাংদিয়া এলাকার সাঈদ হোসেন (১৭) এবং লাউবাড়িয়া এলাকার মনোয়ারা খাতুন (৪০)।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, দূর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় ৩জন আহত হওয়ার খবর শুনেছি। তারা কুষ্টিয়া জেনারল হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।