দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল সোমবার রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্যের সিজার ৬ লক্ষ ৫৩ হাজার ৪৩৭ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। পরে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।