মধুখালীতে ব্যাপক পেঁয়াজের আমদানি
দাম কমেছে মণপ্রতি ৮শ টাকা
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে পেঁয়াজের দাম পাওয়ার আশায় কৃষক শুক্রবার হাটে ব্যাপক পেঁয়াজের আমদানী ঘটে। এক পর্যায়ে ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টা ব্যাপী যানজটের সৃষ্টি হয়। পেঁয়াজের ব্যাপক আমদানী হওয়ায় হঠাৎ করে প্রতিমণ পেঁয়াজ ১হাজার ৪শ থেকে দাম কমে মাত্র ৮শ টাকা পেয়ে চাষীদের মাথায় হাত। গত হাটে প্রতিমণ যে পেঁয়াজে ১ হাজার ২শ থেকে ১হাজার ৪শ টাকা ছিল সে পেয়াঁজ শুক্রবার হাটে মাত্র ৮শ থেকে ৯শ টাকায় বিক্রি হচ্ছে। এতে চাষীদের মাথায় হাত।
শুক্রবার উপজেলার বৃহত্তম পেঁয়াজের হাট মধুখালী পৌরসদরে পেঁয়াজ নিয়ে হাজির হয় বিভিন্ন প্রান্তের কৃষকরা। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে প্রতিমণ পেঁয়াজ ১হাজার ২শ টাকা থেকে ১ হাজার ৪শটাকায় বিক্রি হয়। আড়ৎদার মো.সাইফুল মোল্যা বলেন, গত হাটের তুলনায় পেঁয়াজ আমদানী অনেক বেশী হলেও পেঁয়াজের দাম হঠাৎ কমে যায়। উল্লেখ্য উপজেলার মেগচামী, কোরকদি, জাহাপুর,গাজনা,কামালদিয়া, নওপাড়া ও রায়পুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে এবারে প্রচুর পেঁয়াজেরআবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহী জানান, চলতি ২০২৫-২০২৬ মৌসুমে মধুখালীতে মোট মুড়িকাটা, দানা এবং হালিসহ সব মিলিয়ে ৬ হাজার ১‘শ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়। গত মৌসুমে মধুখালীতে সব মিলিয়ে মোট ৫হাজার ৫শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের আবাদ করা হয়। গত বছরের তুলনায়এ বছর প্রায় ৬শ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ বেশী হয়এবং ফলনও ভাল হয়েছে। গত দুই সপ্তাহ পেঁয়াজের দাম ভাল থাকলে ও হঠাৎ করে পেঁয়াজের দাম কমেযায়। গত সোমবার হাঠে পেঁয়াজ ১হাজার ২শ টাকা থেকে ১হাজার ৪শ টাকা দরে বিক্রি হয়। শুক্রবার হাঠে শুনেছি প্রতিমণ ৮শ থেকে ৯শ টাকায় বিক্রি হচ্ছে। চাষীরা অতিলাভের আশায় পেঁয়াজ বেশী জমিতে আবাদ করেছেন।
অবশ্য এবার মশুর ও গম ভালফলন হয়েছে দামও বেশী পাওয়া গেছে। কিন্ত চাষী প্রতিযোগিতায় লিজমানি বেশীদিয়ে পেঁয়াজআবাদ করেছে। পেঁয়াজের দাম অবশ্য দুই সপ্তাহের মধ্যে বাড়তে পারে বলে তিনি আশা করছেন।