/ কৃষি নির্ভর দেশ ও যুবক-যুবতির কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে এবার ধানের শীষ প্রতীকে ভোট বিপ্লব ঘটাবেন

কৃষি নির্ভর দেশ ও যুবক-যুবতির কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে এবার ধানের শীষ প্রতীকে ভোট বিপ্লব ঘটাবেন

দাকোপে আমীর এজাজ খান

নিজস্ব সংবাদদাতা,দাকোপ(খুলনা): কৃষি নির্ভর দেশ ও যুবক-যুবতির কর্মস্ংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণী পেশার ভোটাররা এবার ধানের শীষে ভোট বিপ্লব ঘটাবেন উল্লেখ করে খুলনা ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আমীর এজাজ খান বলছেন, ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে এদেশে যে নরকীয় ঘটনা ঘটেছিলো সেটা কিন্তু বয়ো-বৃদ্ধরা আজও ভুলেনি। এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আপনাদের মুল্যেবান ভোটে আমার ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে এবং আমার দল সরকার গঠন করলে এ দুইটি উপজেলা হবে খুলনা জেলার মধ্যে মডেল উপজেলা। যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের পাশাপাশি পোদ্দারগঞ্জ, পানখালী বরণ পাড়া ও বটবুনিয়া নদীল উপর সেতু নির্মাণসহ বটিয়াঘাটার গল্লামারী হতে দাকোপের নলিয়ান হয়ে কালাবগী পর্যন্ত ডাবল লেনের মহাসড়ক নির্মার্ণ করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশ তখা অবহেলীত এ দুইটি উপজেলার নারীদেরকে স্বাবলম্বী করার পাশাপাশি প্রত্যেক নারীর কাছে ফ্যামেলি কার্ড এবং কৃষি কার্ড পৌছিয়ে দেওয়া হবে। এ দুইটি উপজেলার গ্রামীণ অবকাঠামোর নানবিধ উন্নয়নের পাশাপাশি এ দুইটি উপজেলা হবে মডেল উপজেলা। তিনি বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল ধর্মকে নিয়ে নানা মিথ্যাচার শুরু করেছেন। তারা এখন সুকৌশলে আবারও এদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ্য করতেই নানা অপ-প্রচার চালাচ্ছে। এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ আপনাদের মিথ্যাচার ও সকল ষড়যন্ত্র বুঝে গেছে, তারা কখনোই এদেশের গুপ্তচরদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তিনি গতকাল ৭ ফেব্রæয়ারী বিকাল ৪টায় উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজার ইউনিয়ন পরিষদ চত্বারে কামারখোলা ইউপি বিএনপি নেতা ইছা সানার সভাপতিত্বে অনুষ্ঠিত ধীনের শীষ প্রতীকের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, ইউপি সদস্য এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল হাওলঅদার,বাচ্চু ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান দীপংকর রায়, সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান উমাশংকর রায়, শেখ রফিকুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এস এম গোলাম কাদের, শাহাবুদ্দিন গাজী, জোয়াবের রহমান বুলবুল, তারেক গাজী, ফেরদাউস সানা, মনা গাজী, হাইদুল সানা, আশুতোষ রায়, কালিপদ মন্ডল, রুহিদাস রায়,গোবিন্দ সরদার, আব্দুর রাজ্জাক মোল্যা, আমিনুল ইসলাম বুলবুল, জিএম রমজান,মোঃ মিনারুল ইসলাম প্রমুখ।