খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছাড়া গতকাল ২০ ফ্রেব্রুয়ারি বেলা ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তাদের আত্নদানের মাধ্যমে সূচিত হয় আমাদের স্বাধীকার আন্দোলনের নতুন পথ যাত্রা। তিনি আরও বলেন মাতৃভাষা চর্চায় বাংলার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বিশ্বায়নের যুগে অন্যান্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। নতুন প্রজন্মকে ভাষার মর্যাদা ও ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে। গবেষণা, শিক্ষা ও প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে হবে। সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার সভাপতির বক্তব্যে বলেন মাতৃভাষায় বই লিখে বিশেষকরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বাড়াতে হবে। অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিএসই বিভাগের শিক্ষক মোঃ মাসুম রায়হান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইরফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ। এসময় সকল বিভাগের প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। খবর:বিজ্ঞপ্তির।