/ খালিশপুরে দুই সেমাই ফ্যাক্টরিকে জরিমানা

খালিশপুরে দুই সেমাই ফ্যাক্টরিকে জরিমানা

স্টাফ রিপোর্টার: নগরীর খালিশপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের সেমাই তৈরি এবং মোরগজাতকরণের অনুমোদন না থাকায় দুই সেমাই ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর খালিশপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে খালিশপুর বিআরটিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত মিল্লাত সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা এবং চিত্রালী বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।