/ খুলনায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে লিও ক্লাবের ইফতার

খুলনায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে লিও ক্লাবের ইফতার


আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লিও ক্লাব অব খুলনা শতাধিক এতিম শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টায় খুলনা লায়ন্স কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খুলনার বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আর কে নাথ বলেন,
“এতিমদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের ধর্মীয় ও সামাজিক কর্তব্য। তাদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। লায়ন্স ক্লাব সবসময় মানবসেবার এই ধারাকে অব্যাহত রাখবে।”


লিও ক্লাব অব খুলনার প্রেসিডেন্ট লিও জাহিদুর রহমান বলেন,
“রমজানের এই পবিত্র সময়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লিও ক্লাবের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজের কল্যাণে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”

খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ইয়াতিম খানার হিফজ বিভাগের ছাত্র নাসিম বলেন, “আজকের ইফতার আমাদের জন্য আনন্দের। আমরা তৃপ্তিসহ ইফতার করেছি। এধরণের আয়োজন আরও চলমান রাথুক। তাহলে আমাদেরমত শিশুরা মজার খাবার খেতে পারবে।“


লিও ক্লাব অব খুলনার প্রেসিডেন্ট লিও জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডা. আর কে নাথ, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন প্রফেসর রমা রহমান, লায়ন ডা. শাহীন নওরোজী, লায়ন ডা বোরহান প্রমুখ।


এসময় আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব খুলনার ভাইস প্রেসিডেন্ট লিও ইভানা হক, ট্রেজারার লিও আয়শা সিদ্দিকা আনহা, জয়েন্ট সেক্রেটারি লিও মুজাহিদুর রহমান, অফিস সম্পাদক লিও ফারহান গালিব, ইফতার মাহফিল কমিটির চেয়ারম্যান কৌশিক আহমেদ কনকসহ অন্যান্য সদস্যবৃন্দ।