স্টাফ রিপোর্টার : খুলনায় ৪০০ গ্রাম গাঁজাসহ স্বপন কুমার দাস (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর খালিশপুর থানার বয়রা বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় সেখানে মাদকবিরোধী অভিযানে স্বপন কুমার দাসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বপন কুমার দাস খালিশপুর থানাধীন বয়রা আইজার মোড় এলাকার বাসিন্দা। তিনি মৃত বিমল দাসের ছেলে।পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তাকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।