/ খুলনার শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

খুলনার শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে খুলনা শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সব শ্রেণীপেশার মানুষ।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা সংসদ। এরপর বিভাগীয় কমিশনার, খুলনার জেলা প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন, ডিআইজি খুলনা, পুলিশ সুপার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর ও জেলা এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন, খুলনা প্রেসক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, খুলনা সাংবাদিক ইউনিয়ন, ওজোপাডিকো, কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, পূজা উদযাপন পরিষদ, জেলা পরিষদ, বিএনসিসি, খুলনা ক্লাবসহ বিভিন্ন সংগঠন।
এছাড়া প্রতি বছরের ন্যায় এবছরও ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে মধ্যরাতে শহীদ হাদিস পার্ক প্রাঙ্গণে জমায়েত হন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।