সভাপতি মাসুম রশিদ
সাধারণ সম্পাদক নান্নু
স্টাফ রিপোর্টার : খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪ টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। গতকাল রবিবার সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন, সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ, সহসভাপতি মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরীর সম্পাদক জয়দেব কুমার সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা, কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি।
নির্বাচনে ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোট প্রয়োগন করেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, এডভোকেট শেখ আব্দুল আজিজ। এছাড়া সদস্য ছিলেন, এডভোকেট এস এম মুজিবর রহমান ও অ্যাডভোকেট মনজুর কাদের মিঠু। এছাড়াও কো-অপ্ট সদস্য হিসেবে বেশ কয়েকজন আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটিকে সহযোগিতা করেন।