স্পোর্টস রিপোর্টার : আগামী রবিবার সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থা সদস্য মোঃ জুলফিকার আলী খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খুলনা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ কমিটির চেয়ারম্যান মোল্লা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ ও অন্যান্য ক্রীড়ানুরগীরা উপস্থিত থাকবেন।