/ গাছের সাথে এ কেমন শত্রুতা

গাছের সাথে এ কেমন শত্রুতা

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় হাজী গোলাম হোসেনের পুকুরের দক্ষিণ পার্শ্বে ১৫ শতক জমিতে থাকা ১৮টি আম গাছ গত বৃহস্পতিবার রাতে একদল দূর্বৃত্তরা কেটে সাবার করে দিয়েছে।


জমির মালিক মোঃ আলী হোসেন জানান, আমি শখের বসে আমার জমিতে ২০টা বিদেশী আম গাছ রোপন করেছিলাম। আম গাছগুলোতে মুকুল ধরেছে। শত্রুতা করে রাতের আঁধারে কে বা কারা আমার এই ক্ষতি করেছে। ঐ দিন মোহাম্মাদ আলী পাটকেলঘাটায় থানায় বিষয়টি জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল কবির ঘটনাস্থলে পুলিশের একটি দল তদন্তে পাঠিয়ে দেয়। জমির মালিক মোঃ আলী আরও বলেন, যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেবো।