/ গোয়েন্দা নজরদারি জোরদার করেকার্যকর পদক্ষেপ নিতে হবে

গোয়েন্দা নজরদারি জোরদার করেকার্যকর পদক্ষেপ নিতে হবে

খুলনা নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশে বক্তারা

রমযান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অবৈধ সিন্ডিকেট, মজুদ ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করে কার্যকর পদক্ষেপ নিতে হবে এ দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক ও আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা ও সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, সিনিয়র আইনজীবী অ্যাড. এস এম মনিরুজ্জামান, সাংবাদিক ওয়াহিদ মুরাদ, নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশা, সমাজসেবক হুসাইন মাহমুদ বাচ্চু, খুলনা মহানগর যুব ইউনিয়নের সভাপতি সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সতেচন নাগরিক সমাজের শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, শাহীন হাওলাদার, উন্নয়ন সংগঠক মোসলেহ উদ্দিন তুহিন, এস কে রানা আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং না থাকায় প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। মুনাফালোভী অসাধু চক্র অবৈধভাবে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে এবং সরবরাহে কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে দেয়। এর ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
বক্তারা প্রশাসনের নিয়মিত তদারকি, আইনের কঠোর প্রয়োগ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বাজারের স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক সমাজের সক্রিয় ও সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান।-খবর ঃ বিজ্ঞপ্তির।।