নিজস্ব সংবাদদাতা চিতলমারী :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা ফায়জুল হক সরকারি প্রাথমিক ব্যিালয়ের সামনে থেকে বিএনপি মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের ধানের শীষ প্রতিকের স্লোগান নিয়ে বিশাল এক নারী মিছিল বের হয়। মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার যথাস্থানে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নারী অংশ নেন।
ধানের শীষের লিফলেট, প্লাকার্ড নিয়ে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে নারীদের মিছিল লক্ষ্য করা যাচ্ছে। ফলে এবার নির্বাচনে নারীদের সরব উপস্থিতি থাকবে বলে ধারণা করছেন নেতারা।
এ আসনটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন মতুয়া মহাসংঘের নেতা কপিল কুষ্ণ মন্ডল।
উপজেলা বিএনপি নেতা আহসান হাবিব (ঠান্ডু) ও মহিলা দলের সভানেত্রী রুনা গাজী জানান, নির্বাচনে তারা বিপুল ভোটে বিজয়ী হবেন। ভোটারদের মন জয় করতে তারা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধানের শীষের পক্ষে এলাকায় নারীদের এমন মিছিল আগে কখনো দেখা যাইনি বলে অভিমত দেন তিনি।