নিজস্ব সংবাদদাতা, তেরখাদা (খুলনা) : মাত্র এ সপ্তাহের ব্যবধানে তেরখাদা উপজেলার বলর্দ্বনা গ্রামে আবারও দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল গত ১০ মার্চ দিবাগত রাত ১টার দিকে বলর্দ্বনা গ্রামের সেনা সদস্য বিশ্বজিৎ কুমার দাসের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল সহ ১৫ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতি সাধন করে। ডাকাত দল বিশ্বজিৎ কুমার দাসের ঘরের ৪টা রুমের সমুদয় মালামাল তছনছ করে।
এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোঃ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়টি তিনি জানতে পেরেছেন। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।