নিজস্ব সংবাদদাতা,দাকোপ(খুলনা: অবহেলিত দাকোপ-বটিয়াঘাটা উপজেলার জনপদের সার্বিক উন্নয়নে সাধারণ ভোটাররা এবার ঘোড়া প্রতীকে ভোট বিপ্লব ঘটাবেন উল্লেখ করে খুলনা-১ আসনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী,চালনা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল বলছেন, দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন হলেও খুলনা-১ আসনের সমুদ্র উপকূলীয় এ দুইটি উপজেলার উন্নয়নে কেউ এগিয়ে আসেনি। একের পর এক নদী ভাঙ্গনসহ প্রাকৃতিক নানা দুর্যোগের সাথে নিরন্তর লড়াই করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে এ এলাকার কৃষক পরিবার। তাদের দুঃখ দুরদশায় কেউই এগিয়ে আসে না। সকলেই টেকসই বাঁধ নির্মার্ণের প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। কিন্তু কেউই সে কথা রাখে না। আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এ দুইটি উপজেলার কৃষি জমি, ঘরবাড়ি, স্থাপনা রক্ষার্থে নদী শাসন পূর্বক যুগোপযোগী বাঁধ নির্মাণ করবো। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আমুল পরিবর্তন করবো। এ ছাড়া উপজেলা দুইটিকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে। তিনি গতকাল ৭ ফেব্রুয়ারী দিন ব্যাপী উপজেলার কৈলাশগঞ্জ ও লাউডোব ইউনিয়নের রামনগর, ধোপাদি বাজার, ত্রি-মোহনী বাজার, বুড়ির ডাবুর, কৈলাশগঞ্জ, গ্রামে সাধারণ ভোটারদের মাঝে ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ, কুশলবিনিময় এবং সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আবু তালেব শেখ, মুজিবুর রহমান, আবিয়ার গাজী,সাহিদুল শেখ, সত্তার গাজী, হাবিবুর রহমান, মহাব্বত সানা, জাফর শেখ, সোহ্গা গাজী, মতিয়ার গাজী, মোঃ আকবার হোসেন, আব্দুল জলিল গাজী, নারায়ন চন্দ্র রায়, অজিত কুমার রায়, প্রশান্ত রায়, পরমাংশু রায়, দীফু রায়, পুলকেশ মন্ডল, ইসমাইল মোল্যা প্রমুখ।