নিজস্ব সংবাদদাতা,দাকোপ(খুলনা)ঃ মামলা জটিলতায় দাকোপে মডেল মসজিদ নির্মাণ কাজ দুই দফা কাজ বন্ধ হওয়ার পর স্থানীয় সংসদ সদস্যর নির্দেশে উপজেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ (পিডাব্লুডি) এ মডেল মসজিদ নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ শুরু করার নির্দেশ প্রদান করায় এলাকার হাজারো মুসল্লিদের মাঝে আনন্দের উৎসব শুরু হয়েছে।
পিডাব্লুডি (খুলনা গণপূর্ত বিভাগ-২) এর অফিস এবং স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাগেছে, দেশের অন্যান্য স্থানেরমত খুলনার জেলার দাকোপ উপজেলা সদর উপজেলা হেডকোয়াটার জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মডেল মসজিদ নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয়ে ছিলো। এ মডেল মসজিদ নির্মাণের জন্য কাজটি পান মেসার্স মিজান এন্টার প্রাইজ নামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটি। মসজিদের নির্মাণের কাজ চলাকালে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মিজান মৃত্যু বরণ করায় তখন এক পর্যায় কাজটি বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে এ নির্মাণ কাজটি বিভাবে সম্পন্ন হবে এ নিয়ে পিডাব্লুডির কর্তৃপক্ষের মধ্যে নানা সুত্রতা হয়। এক পর্যায়ে পিডাব্লুডি পূর্বের ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজটি বাতিল ঘোষনা করে নতুন করে পূনঃ টেন্ডারের আহবান করেন। আর সর্ব শেষ এ টেন্ডারের কাজটি পান মেসার্স আবু দাউদ এন্টার প্রাউজ নামে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানটি অফিসিয়াল নির্দেশনা পেয়েই মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করলে তখন তথা কথিত ব্যত্তি পূর্বের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে এ মডেল মসজিদ নির্মাণে ব্যয়িত অর্থ ফেরত পাওয়া জন্য আদালতে একটি মামলা দায়ের করেন। আর এ মামলার কারণে মসজিদের চলমান কাজ আবারও বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে এ মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এবং দাকোপ উপজেলা প্রশাসন উদ্ধর্তন কর্তৃপক্ষসহ বিজ্ঞ আদালতে প্রয়োজনীয় কাজের নথিপত্র উপস্থাপন করছেন। সম্প্রতি গত ২১ ফেব্রয়ারী খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান এ মডেল মসজিদ নির্মাণ কাজ শুর করার নির্দেশনা প্রদান করেন। সংসদ সদস্যর নিদ্দেশ ক্রমে গতকাল ২৩ ফেব্রুয়ারী পিডাব্লুডির উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ফারুক হুসাইন তিনি এ মডেল মসজিদ নির্মাণের জন্য সরজমিনে পরিদর্শন পূর্বক আগামী ২৪ ফেব্রুয়ারী এ মডেল মসজিদের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেছেন। দাকোপের মুসল্লিদের প্রাণের দাবী এ মডেল মসজিদ নির্মাণ কাজ আবারও শুরু হওয়ার খবরে এলাকার মুসল্লিরা আনন্দে উদ্দেলিত হয়েছেন।
খুলনা গণপূর্ত বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ফারুক হোসাইন বলেন,আমি মসজিদ নির্মানের জায়গা সরজমিনে পরিদর্শন করেছি। এখন থেকে এ মডেল মসজিদের নির্মাণ কাজ আর বন্ধ হবে না। আগামী কাল ২৪ ফেব্রুয়ারী ২০২৬ থেকে আবারও মসজিদের নির্মাণ কাজ হবে এবং যত দ্রুততার সহিত নির্মাণ কাজ সম্পন্ন করে মসুল্লিদেরকে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হবে।
খুলনা-১ আসনের সংসদ সদস্য মহোদয়ের নিদ্দেশে মডেল মসজিদ নির্মাণ কাজ আবারও শুরু করার জন্য গতকাল সোমবার খুলনা গণপূর্ত বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী সরজমিনে পরিদর্শন করে ঠিকাদার প্রতিষ্ঠানকে এ মডেল মসজিদ নির্মাণ কাজ শুরুর আহবান জানিয়েছেন। আশাকরছি এখন থেকে নির্মাণ কাজ শুরু হয়ে দ্রুততার সহিদ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।