/ দাকোপ উপজেলা ও চালনা পৌর জাতীয় পার্টির কমিটি

দাকোপ উপজেলা ও চালনা পৌর জাতীয় পার্টির কমিটি

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌর শাখা জাতীয় পার্টি এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এম হাদিউজ্জামানের সুপারিশক্রমে জেলা সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু এ নির্দেশ প্রদান করেন।
তার নির্দেশনা অনুযায়ী উক্ত দুই কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে দ্রুত নতুন নেতৃত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী ১৫ দিনের মধ্যে দাকোপ উপজেলা ও চালনা পৌর শাখার নতুন কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।- খবর ঃ বিজ্ঞপ্তির।।