/ দৌলতপুরে পবিত্র কোরআন অবমামনার দায়ে কথিত পীর শামীমকে কুপিয়ে হত্যা : আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ

দৌলতপুরে পবিত্র কোরআন অবমামনার দায়ে কথিত পীর শামীমকে কুপিয়ে হত্যা : আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার দায়ে শামীম জাহাঙ্গীর (৫৫) নামে এক কথিত এক পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী। এসময় তার আস্তানা বা দরবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিন-পশ্চিম ফিলিপনগর গ্রামে অবস্থিত ওই পীরকে হত্যা শেষে তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের দেওয়া পবিত্র কোরআন অবমাননাকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা সংগবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে তার দরবার বা আস্তায় হামলা চালায়। এসময় হামলকারীরা শামীম রেজাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আস্তানায় আগুন জ্বালিয়ে দেয়। শামীমের ভক্তরা আশংকজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


এর আগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর সে মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের কর্মকান্ডে লিপ্ত হয়।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা তারা দেখেছেন। ভিডিওটি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। তারপর মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আাস্তানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগে ও ভাঙচুর করেছে। তাদের হামলায় শামীম নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। শামীমের মরদেহ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।