/ দৌলতপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে চালক নিখোঁজ

দৌলতপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে চালক নিখোঁজ

োদৌলতপুর খুলনা প্রতিনিধি : দৌলতপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে চালক নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইক মালিক দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এলাকাবসী সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি দৌলতপুরের পাবলা এলাকার আইয়ুব আলী সড়কের (তিন দোকানের মোড়) ইজিবাইক মালিক মো. রুবেল মোল্লা তার একটি গাড়ি ভাড়ায় চালানোর জন্য মাদারীপুরের পিয়ারপুর গ্রামের বক্কর সিদ্দিকের ছেলে, মো. সাজ্জাদ মুন্সীর কাছে দেন।

কিছুদিন নিয়মিত গাড়ি চালালেও হঠাৎ করে ওই চালক ইজিবাইকটি নিয়ে নিখোঁজ আছেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পওয়া যাচ্ছে না। ইজিবাইকটির বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। দৌলতপুর থানা সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং নিখোঁজ চালক ও ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে। ভূক্তভোগী ইজিবাইক মালিক মো. রুবেল মোল্লা দ্রুত ইজিবাইকটি উদ্ধার এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।-খবরঃ বিজ্ঞপ্তির।