/ নওয়াপাড়ায় আগুন, কাঠগোলাসহ ১২ টি দোকান পুড়ে ছাই

নওয়াপাড়ায় আগুন, কাঠগোলাসহ ১২ টি দোকান পুড়ে ছাই

নওয়াপাড়া অফিস : অভয়নগরের নওয়াপাড়ায় কাঠপট্টিতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠগোলাসহ অন্তত ১২টি দোকান। গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নওয়াপাড়া পীরবাড়িসংলগ্ন কাঠপট্টি এলাকার কাঠগোলা সহ বারটিদোকানে অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, বুধবার রাত ২টার দিকে কাঠপট্টিতে আগুন লাগে। আগুনে কাঠপট্টির রমজান ফার্নিচার নামের দুইটি দোকান, হাতিম ফার্নিচারের শো-রুম, আব্দুর রউফ ফার্নিচার নামের দুইটি দোকান, রনি ফার্নিচার, বিকু মোল্যার কাঠের দোকান, বাদল টি স্টোর, রুবেল ফার্নিচার, শরিফুল কুটির শিল্প, ইমরান দরজা ঘর ও নারায়ণ চন্দ্র কুটির শিল্পের কারখানা পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, সব মিলিয়ে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাদল মল্লিক বলেন, ‘নগদ টাকা, টিভি, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।