বিভিন্ন নাগরিক সংগঠনের অভিনন্দন, দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার : খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটির প্রশাসক নিয়োগ করেছে সরকার। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। ওই চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের পুর্ণকালীন প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিপি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।’
এছাড়া অন্যান্য ৫ সিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে- মো. আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশন।
খুলনা মহানগর বিএনপির সিনিয়র নেতারা বলছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুলনায় দল পরিচালনার জন্য নজরুল ইসলাম মঞ্জুর ওপর আস্থা রেখেছিলেন। ৩৭ বছর ধরে খুলনায় দলকে সুসংগঠিত এবং ২০০৮ সালের নির্বাচন জয় এনে মঞ্জু সব সময় আস্থার প্রতিদান দিয়েছেন। এবার তার ছেলে এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের আস্থার প্রতিদান দিবেন তিনি।
খুলনা মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা জাফরুল্লাহ খান সাচ্চু বলেন, ‘সুসময়-দুঃসময় মাঠে-ময়দানে নজরুল ইসলাম মঞ্জুকেই দেখা যায়। তার পরাজয়ে নেতাকর্মীরা আফসোস করেছে এবং চোখের পানি ফেলেছে। বিএনপি চেয়ারম্যান তাকে সিটি প্রশাসকের দায়িত্ব দিয়ে কর্মীদের ভালোবাসার প্রতিদান দিলেন’।
তিনি বলেন, সিটি করপোরেশনে স্থবিরতা চলছিল। আমলা দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাজ করানো যায় না। খুলনা সিটির উন্নয়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি মঞ্জুর ডায়নামিক নেতৃত্বে খুলনা সিটি দ্রুত ঘুরে দাড়াবে।
\ বিভিন্ন সংগঠনের অভিনন্দন \
খুলনা সিটি কর্পোরেশন এর পূর্ণকালীন প্রশাসক হিসেবে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেওয়ায় বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি নগরীর ২২ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ঃ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলে, খুলনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত। তাঁর প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রমে ইতিবাচক গতি আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিদাতারা হলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব অ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম (শিরোমনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, প্রবাসী বাংলাদেশী এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম মুর্শিদুর রহমান, নির্বাহী সদস্য অ্যাড. মিনা মিজানুর রহমান, অ্যাড. শেখ আবুল কাসেম, অ্যাড. কুদরত ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন ও সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেন।
বৃহত্তর আমরা খুলনাবাসী ঃ খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসী সংগঠন।
সংগঠনের সভাপতি ডা. মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে দেওয়া অভিনন্দন বার্তায় নেতারা বলেন, তাঁর নেতৃত্বে নগর উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আঃ সালাম, মোঃ জামাল মোড়ল, এডঃ কাজী আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, নিয়াজ আহমেদ তুহিন। এছাড়া সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ আলী, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারী জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ আঃ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার হেলালুজ্জামান, খন্দকার তৈয়েবুল ইসলাম, টিম খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।
দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ ঃ এদিকে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটিও এক বিবৃতিতে নজরুল ইসলাম মঞ্জুকে আন্তরিক অভিনন্দন জানায়। বিবৃতিদাতারা বলেন, তাঁর অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা খুলনা সিটির প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে।বিবৃতিদাতারা হলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহা. সাহেব আলী, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রেহানা আখতার, মহাসচিব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, আফরোজা আক্তার মঞ্জু, রোটারিয়ান কামরুল করিম বাবু, রোটারিয়ান আলতাফ হোসেন, অধ্যাপক এম এ মান্নান বাবলু, কাজী এনামুল হক টুকু, ইঞ্জিনিয়ার শামীম, আব্দুস সালাম মোল্লা এবং হুমায়ুন কবীর।
২২ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল ঃ অপরদিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম মঞ্জুর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আসর নামাজের পর ওয়ার্ডের ২ নম্বর কাস্টমঘাট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন ওমর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দোয়া শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর কবির, এম কে তরিকুল্লা খান, নুরুল আলম, সিরাজুল ইসলাম লিটন, জাহিদ কামাল টিটু, জহিরুল ইসলাম জুয়েল, জাহাঙ্গীর হোসেন, মাইনুল হাসান মিঠু, শামসুল আলম বাদল, তারিকুল আলম, ফজলুর রহমান, এম এ হাসান, শহিদুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, খালেক গাজী, আজমল সরদার, রফিক খান, আমজাদ হোসেন রাজু, মোহাম্মদ রিয়াজ, মাহবুব গাজী, কালাম ও খোকন গাজীসহ স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা।