/ নড়াইলের দু’গ্রুপের সংঘর্ষে দুই নারী ও ইউপিসদস্যসহ অন্তত ১৫ জন আহত

নড়াইলের দু’গ্রুপের সংঘর্ষে দুই নারী ও ইউপিসদস্যসহ অন্তত ১৫ জন আহত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (৭মার্চ) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী গ্রুপের সাথে আক্তার হোসেন গ্রুপের দীর্ধদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার দুপুরে একটি স্যালোমেশিন পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার ধরে শনিবার সকালে দুপক্ষ ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র আশস্ত্রাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে চেষ্টা চলছে।