পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার পল্লীতে ইরী বোরো ধানের সেচ মটরের বডিতে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ায় গত ২১ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টার দিকে আব্দুর রশিদ (৩৫) নামের এক কৃষককের করুন মৃত্যু হয়।
জানাগেছে, চোমরখালী গ্রামের রাকাত পাড়ের ছেলে আব্দুর রশিদ প্রতিদিনের ন্যায় শনিবার ইরী বোরো ধানের সেচ দেওয়ার জন্য মধুগাতি বিলে তার টোং ঘরে যায়। মটরের সুইচ অন করার পরও পানি না উঠায় টিউবওয়েল চাপ দিয়ে পানি তোলার সাথে সাথে টিউবওয়েলের বডি বিদ্যুৎ হয়ে যায়। ঐ সময় আব্দুর রশিদকে বিদ্যুৎ আটকে ফেলে। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। দীর্ঘ সময় পরও মাঠ থেকে বাড়িতে ফিরে না আসলে বাড়ী থেকে মাঠে খোজ নিয়ে দেখে রশিদ অচেতন অবস্থায় সেখানে পড়ে আছে। পরে স্থানীয় জনগন দ্রুত তাকে পাটকেলঘাটা একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।