/ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে সরানো হলো

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে সরানো হলো

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া এই তিন সচিব হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের মো. কামাল উদ্দিন।

এর আগে, নতুন সরকার গঠনের পরপরই জনপ্রশাসনের দুইটি শীর্ষ পদেও আসে পরিবর্তন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগও বাতিল হয়। যদিও তিনি সরে যেতে আবেদন করেছিলেন।

পরে অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।