বটিয়াঘাটা অফিসঃ বটিয়াঘাটা অফিস বটিয়াঘাটায় মীর কটন মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা দেড়টার দিকে।
সরেজমিনে জানা যায়, বটিয়াঘাটার হাটবাটী এলাকায় মীর কটন মিলের স্বত্বাধিকারী হাফিজুর রহমান বেশ কিছুদিন ধরে তুলা তৈরি করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মিলে উৎপাদন চলাকালে মেশিনের মটর গরম হয়ে আগুন ধরে যায়। এ সময় মিলের শ্রমিক ও আশপাশ এলাকার মানুষ আগুনের লেলিহান শিঁখা ও কালো ধোঁয়া দেখতে পেয়ে দৌঁড়াদৌড়ি শুরু করে। পরবর্তীতে বটিয়াঘাটা বাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে মিলের যন্ত্রাংশ,উৎপাদনের কাঁচামাল ও আসবাবপত্র মিলে প্রায় ১০/১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।