নিজস্ব সংবাদদাতা, বাধাল (বাগেরহাট):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট ২ (সদর-কচুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মঞ্জুল হক রাহাতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনী কালী মন্দির প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান (অহিদ)।
সভায় প্রধান অতিথি ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী শেখ মঞ্জুল হক রাহাত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর মাওলানা শাহ মোঃ আরিফ বিল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি শেখ মোঃ ইউনুছ আলী।
বক্তব্য দেন বাগেরহাট জেলার প্রধান সমন্বয় এনসিপি সৈয়াদ মোরশেদ আল (সহেল), কচুয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি লোকমান হোসেন,ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল কবির, বাধাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, যুব বিভাগের সভাপতি আবু হানিফ পাইক, যুব বিভাগের সেক্রেটারি এনামুল কবির, যুব বিভাগের অর্থ সম্পাদক ওমর ফারুক, ছাত্র শিবিরের ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি ইয়াসিন আরাফাত এবং পূর্ব শাখার সভাপতি আসিফ গাজী।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।