মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরেরমধুখালীতে খরা ও অস্বাভাবিক তামাত্রার কারণে আমের মুকুল ও ছোট ছোট গুঁটি ঝরে গেলেও গত দুদিনরে সামান্য বৃষ্টির পর উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামে দেখা মিলছে গাছেগাছে আমের গুটি।
উপজেলায় বিভিন্ন গ্রামে প্রথম পর্যায়ে গাছে গাছে প্রচুর মুকুল থাকলেও প্রচন্ড খরা ও ঝড়ে মুকুল ও ছোট ছোট গুটি ঝওে পড়লেও পরের দুদিনের বৃষ্টির পর দেখা যায় গাছেগাছে আমের গুঁটি । খরা ও ঝড়ের প্রভাব না থাকলে আমের ফলন পাওয়া যাবে বলে আশা করছেন চাষীরা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহবুব এলাহী জানান, এ বছর গাছে মুকুলের পরিমান বেশী এসেছিল । গাছের মুকুল থেকে আমের গুঁটি পরিমানে ভাল আছে। উপজেলায় বাণিজ্যিক আমের বাগান আছে ২৭ হেক্টর। উৎপাদন লক্ষ্য মাত্রা ৫শ মেট্রিকটন।