/ মহানগরীর বায়তুন নূরমসজিদ মার্কেটে আগুন

মহানগরীর বায়তুন নূরমসজিদ মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার: নগরীর বায়তুন নূর মসজিদ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল রাত সোয়া ১১টার দিকে এ আগুন লাগে। আগুনে মার্কেটের অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে অনেকেইে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলো। এসময় নূর মসজিদের নিচে শপিং সেন্টারে আগুন দেখতে পায় দোকানদাররা। মূহুর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এসময় নিচের মোবাইল মার্কেটসহ কাপড়ের দোকনগুলোতেও আগুন ধরে যায়। এই আগুন লাগার উৎস কি সে বিষয়ে এখনও কোন ধারনা পায়নি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন স্থানীয় দোকান মালিকরা। আগুন নেভানোর কাছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একসাথে কাজ করে রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে সোনডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনও জানা যায়নি। মার্কেটে প্রায় ১০০ দোকান রয়েছে। মার্কেটের প্রায় সব দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।