/ মানব পাচার প্রতিরোধে জেলাপর্যায়ে সিটিএন সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মানব পাচার প্রতিরোধে জেলাপর্যায়ে সিটিএন সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রবাসী কল্যাণ ডেক্স) প্রিয়াঙ্কা রাণী কুন্ডু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনাল এর সিনয়র অফিসার-ফাইন্যন্স মো: শহিদুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার শেখ মাসুদুল হাসান। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংসস্থার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, ব্র্যাক এর অশোক বালা, মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম ইকবাল হাসান তুহিন, ব্লাষ্টের কো-অর্ডিনেটর ফাতেমা খন্দকার রিমা, ঢাকা আহছানিয়া মিশনের মো: ইসমাইল হোসেন, জেজেএস এর হাসিবুল হাসান, দলিত সংস্থার প্রহল্লাদ কুমার দাস, নবলোকের সুজানা লোপা বাড়ই, অগ্রগতী সংস্থার মো: শরিফুল ইসলাম, রঙমহল ফর ইয়ুথ এর মো: আলভী শেখ, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা, কারিতাস বাংলাদেশের কনিকা হালদার, এসডিডিডাব্লু-এর লিপিকা রানী বৈরাগী, সেবা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পাঁপিয়া খাতুন, উদ্ভাবনী মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মারীয়া ভূইয়া মেরী প্রমুখ। সভায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক, দিবস উদযাপন, সারভাইভারদের সুরক্ষা ও সেবা প্রাপ্তিতে সহায়তাসহ মানব পাচারের বর্তমান প্রবনতা, ধরন বা কৌশলের উপর ভিত্তি করে কমিউনিটির সচেতনতা বৃদ্ধি এবং এ্যাডভোকেসির ক্ষেত্রগুলো চিহ্নিত করে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা তৈরী করা হয়। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় রূপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে।-খবরঃ বিজ্ঞপ্তির।