/ মোরেলগঞ্জে পূর্বাঞ্চল সাংবাদিক নজরুল ইসলাম শরীফের ওপর সন্ত্রাসী হামলা

মোরেলগঞ্জে পূর্বাঞ্চল সাংবাদিক নজরুল ইসলাম শরীফের ওপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার : দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মোরেলগঞ্জ অফিস প্রধান ও মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে, ৮ মার্চ রবিবার দুপুরে ভরাঘাটা এলাকায়। মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের। (যার মামলা নং-১০. তারিখ-৮.৩.২০২৬)।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের ভরাঘাটা গ্রামের বাসিন্দা দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক নজরুল ইসলাম শরীফকে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনারদিন দুপুরে নিজ বাড়ির সামনে বসে প্রতিপক্ষের কতিপয় ব্যক্তি অর্তকিত হামলা চালিয়ে সাংবাদিক নজরুল ইসলাম শরীফকে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারিদের মারপিটে তার ডান হাতে গুরুতর জখম করে মাটিতে ফেলে রেখে বীর দর্পে চলে যায়।

পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় তার ছেলে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মোরেলগঞ্জ প্রতিবেদক ও মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. পলাশ শরীফ বাদি হয়ে রাসেল শরীফকে প্রধান আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-১০. তারিখ-৮.৩.২০২৬।

এ সর্র্ম্পকে মোরেলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তাৎক্ষনিক মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।