যশোর ব্যুরো: যশোরের দুই উপজেলায় পৃথক ঘটনায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ এবং বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু ২৬ ফেব্রুয়ারি উদ্ধার করা হয়েছে।
ও স্থানীয় সূত্র জানায়, যশোরের অভয়নগর থানা এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বুধবার রাত সাড়ে আটটার দিকে মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। মেহেদী উপজেলার বুইকারা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।