নিজস্ব সংবাদদাতা, ফয়লাহাট( রামপাল) বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার একটি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
রামপাল থানা সুত্রে জানা গেছে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন ও বিএনপি নেতা প্রিন্সের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ চলে আসছিল। এ নিয়ে ঘটনার দিন মঙ্গলবার সকাল ১০টায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায় তারা তাদের অনুসারীদের নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের এক নারীসহ অন্তত ৬জন আহত হয়।
আহতরা হলেন আলামিন শেখ. তয়েব আলী সরদার, হাসান ফকির, নাইম ফকির, সালাম শেখ, আলঅমিন ফকির, ও ছুটু বেগম। তাদেরকে প্রথমে রামপাল থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।