দেয়া হবে ক্ষতিপূরণ
বাগেরহাট প্রতিনিধি ও ফয়লাহাট (রামপাল) থেকে নিজস্ব সংবাদদাতা ; বাগেরহাটের রামপালে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম। এই কমিটি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ীদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য নিহতদের পরিবারকেও পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেওয়া হবে।
রামপাল
ফয়লাহাট (রামপাল) বাগেরহাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রানহানির ঘটনার এক দিনের ব্যবধানে বাগেরহাট জেলা ম্যাজিষ্ট্রটের কার্যালয় থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় সীমা বেধে দেয়া হয়েছে।
উল্লেখ্য গত ১২ মার্চ বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীনখুলনা- রমাংলা মহাসড়কের বেলাই সেতু এলাকায় সংঘঠিত সড়ক দুর্ঘটনার কারন অনুসন্ধান ও সুপারিশ প্রনয়নের নিমিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের স্মারক নং ৩৫.০০.০০০০.০২০.০৬.০০৩.২১( অংশ-১) ১২৩ তারিখ- ১৩-৩-২০২৪ মোতাবেক বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে সভাপতি, সহকারি পুলিশ সুপার, মোয়লা সার্কেলকে সদস্য ও সহকারি পরিচালক ইঞ্জিনিয়ারিং) বি্রাটিএ বাগেরহাটকে সদসস্য সচীব করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে সড়ক দুর্ঘটনার কারন ও অনুসন্ধানপুর্বক দায়ী ব্যক্তিদের সনাক্ত করে তদন্ত প্রতিবেদন বাগেরহাট জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মো. বাতেন বরাবার দাখিল করতে বলা হয়েছে।