সৌদি আরব রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ। ফলে আগামীকালই সেখানে রমজানের প্রথম দিন হবে।এর আগে জানানো হয়েছিল, আল-মাজমাআ গভর্নরেটের হাওতাত সুদাইর ও তুমাইর এলাকায় চাঁদ দেখা কার্যক্রম পরিচালিত হবে।
আল হারিক মানমন্দিরের আবদুলআজিজ আল-মুআইনা বলেন, ‘সূর্য ঠিক বিকেল ৫টা ৫২ মিনিটে অস্ত যাবে এবং রমজানের চাঁদ দেখার জন্য আবহাওয়া অনুকূল রয়েছে।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়, কারণ এই মাসেই লাইলাতুল কদরের রাতে হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরআন অবতীর্ণ হয়।
রমজান সাধারণত ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়, যা মাসের সমাপ্তি নির্দেশক চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ২০২৬ সালের ক্ষেত্রে দুবাইয়ের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী রমজান সম্ভবত ২৯ দিনের হবে, তবে তা আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণার ওপর নির্ভর করবে।