উত্তরায় আগুনে লেপ-তোষকের ১২টি দোকান পুড়ে ছাই

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডে একটি কাঁচাবাজারের পাশে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনে লেপ-তোষকের ১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত […]
সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুস মিসাইল রয়েছে। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘নিরাপদ’ থাকবে না। সংবাদমাধ্যম আরব নিউজ বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টিভি পানির নিচের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। […]
মহিলা সমাবেশে জামায়াত আমির

ভাতা নয় কাজ চেয়েছে যুবসমাজ, কর্মসংস্থান করবে জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব সমাজ মিছিল করে কখনো ভাতা চায়নি, চেয়েছে কাজ, কর্মসংস্থান। ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে ধর্ম-জেন্ডার নির্বিশেষে কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী। বুধবার(২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সেখানে […]
‘অন্তত একজনকে খুশি করতে পেরেছি’— সাকিবের এই মন্তব্য কেন, জানালেন ইমরুল

জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৪ সালে ভারতের বিপক্ষে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে রাজনৈতিক কারণে আর খেলা হয়নি তার। তবে নিয়মিত খেলে যাচ্ছেন দেশের বাইরের লিগে। তবে এই সময়ে দেশি কোম্পানির ব্যাট এমকেএস দিয়ে সাকিবকে খেলতে বলেছিলেন ইমরুল কায়েস। আজ এমকেএস ব্যাটের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইমরুল বলেন, “সাকিবের বিষয়টা আমার জন্য সহজ ছিল। […]
গোপন তথ্য প্রচার-জুয়ার বিজ্ঞাপনে জেল, লাইসেন্স ছাড়া চলবে না টিভি-ওটিটি

রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন তথ্য প্রচার এবং অনুমোদনহীন বিজ্ঞাপন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এ লক্ষ্যে জেল-জরিমানার বিধান রেখে ‘সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রস্তাবিত এই আইনে জননিরাপত্তা রক্ষায় সামরিক-বেসামরিক গোপন তথ্য ফাঁস এবং জুয়া বা প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে কড়া শাস্তির প্রস্তাব করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে […]
ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ […]
জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করলো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোটারদের জন্য থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকেন্দ্র ও […]
বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যদিও গণমাধ্যমের কোনো প্রশ্ন নেননি তিনি। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ভোটের ফলাফল কী হবে, তা নির্ধারণ […]