নিরাপত্তাজনিত হুমকির কারণে প্রচারণায় বিরতি নিচ্ছেন মেঘনা আলম

ঢাকা-৮ আসনের একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে বাধ্য হয়ে তার নির্বাচনী প্রচারণায় সাময়িক বিরতি নিচ্ছেন। সরকার বারবার ঘোষণা দিয়েছে যে, নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের গানম্যান দিয়ে নিরাপত্তা প্রদান করা হবে। তবে প্রশ্ন উঠছে, এই ঘোষণা কি সরকারের প্রকৃত প্রতিশ্রুতি, নাকি কেবল কথার ফুলঝুরি? কারণ ঢাকা–৮ এর […]
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি সম্পূর্ণ মিথ্যা: অ্যালেক্স মার্শাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে তদন্ত চলছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিবি। শুক্রবার (৩০ জানুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের নামে যেসব তদন্তের কথা প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অ্যালেক্স মার্শাল নিজেই […]
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। মকবুল হোসেন বলেন, আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। শহীদদের আত্মত্যাগের ফল হিসেবে একটি উন্নত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক […]
ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী এ বছর হজে গমন করতে পারবেন না, এমন নির্দেশনা দিয়েছে সরকার। এ লক্ষ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব হজযাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রাজকীয় সৌদি সরকারের […]
নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মো. শরিফুল ইসলাম (২৫) নামে মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামে নিজ বাড়ির সামনে শরিফুলকে কুপিয়ে গুরুতর আহত করেন […]
মিয়ানমারের সামরিক–সমর্থিত দলে ভূমিধস জয়, এখনো স্বীকৃতি দেয়নি আসিয়ান
মিয়ানমারে সামরিক–সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) দেশটির সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের জোট আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এখনো এ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। মিয়ানমারে এবারের জাতীয় নির্বাচনে তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে গত সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এতে […]